চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আইনে রূপ নিচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

আইনে রূপ নিচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

অনলাইন ডেক্স

২ নভেম্বর, ২০২৬ | ৯:৫৮ অপরাহ্ণ

দেশের টেকসই জ্বালানি কাঠামোর দ্রুত সম্প্রসারণ এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনায় ত্বরান্বিত পদক্ষেপ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে জারি করা ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ’ দুটিকে পূর্ণাঙ্গ আইনে পরিণত করতে খসড়া প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আইনি যাচাই-বাছাই (ভেটিং) শেষে প্রস্তাবিত বিল দুটি পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
 
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে খসড়া দুটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের দ্রুত বিস্তার ও জাতীয় পর্যায়ে এর সংযোগ বাড়াতে আগেই ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতা অনুযায়ী, অধ্যাদেশ চালুর পর তা সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপনের মাধ্যমে পূর্ণাঙ্গ আইনে রূপ দিতে হয়। সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের অংশ হিসেবেই প্রস্তাবিত ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করে মন্ত্রিসভার নীতিগত অনুমোদন নেওয়া হয়েছে।
 
অন্যদিকে, সরকারি যাবতীয় ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহি, প্রতিযোগীদের মধ্যে সম-আচরণ এবং অবাধ প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশটি স্থায়ী আইনি কাঠামো দিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ শিরোনামে বিল আকারে সংসদে পেশ করা হবে।
 
পূর্বকোণ/মেহেদী/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট