চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ভাত খেলেই কেন ঘুম আসে চোখে? খাবারে যে পরিবর্তন আনতে হবে

ভাত খেলেই কেন ঘুম আসে চোখে? খাবারে যে পরিবর্তন আনতে হবে

অনলাইন ডেস্ক

৫ অক্টোবর, ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ

বাঙালি মানুষ ভাত না খেলে দিন কাটবে না। আমাদের কথায়, সারাদিনে একবার ভাত মুখে না ঢুকলে যেন দিন খারাপ যায়। তবে একবার ভাত খেয়ে নিলে আবার জীবনে শান্তির অনুভূতি ফিরে আসে। কিন্তু কিছু মানুষের আবার ভাত খেলে ঘুম পায়  চোখ বুঁজে আসে। এবার ভাত খেয়ে ঘুম পাওয়ার কারণ কী? আসুন জানা যাক।
 
আসলে ১০০ গ্রামে ভাতে রয়েছে ১২১ ক্যালোরি, ফ্যাট ০.৩৮ গ্রাম, স্যাচুরেটেড ফ্যাট ০.০৯ গ্রাম, মোনোস্যাটুরেটেড ফ্যাট ০.১২৮ গ্রাম, কার্বোহাইড্রেট ২৫.২২ গ্রাম, সোডিয়াম, ১২৬ এমজি, পটাশিয়াম ৩২ এমজি।
 
এবার ভাত হল দেশের পূর্বাংশের মানুষের শক্তির প্রধান উৎস। ভাত খেলে শরীরে অনেকটা ক্যালোরি প্রবেশ করে। সেই শক্তি ব্যবহার করে আমরা সারাদিনের কাজ করি। তবে কিছু মানুষ ভাত খাওয়ার পর বেশকিছু সমস্যা দেখা দেয়। 
 
তাহলে কি ভাত বাদ দিতে হবে?
 
পুষ্টিবিদের পরামর্শ, শুধু ঘুম পাওয়ার কারণে ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং ভাতকে একটি ভারসাম্যপূর্ণ খাবারের অংশ হিসেবে খাওয়াই ভালো।
 
খাবার ধীরে ধীরে খাওয়া এবং একবারে খুব বেশি খাবার না খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। বিশেষ করে দুপুরে অতিরিক্ত পরিমাণে খাবার খেলে খাওয়ার পর ঝিমুনি বাড়তে পারে।
 
অর্থাৎ ভাত নিজে ভালো বা খারাপ—বিষয়টি এত সরল নয়। ভাতের পর ঘুম পাওয়ার ক্ষেত্রে খাবারের সামগ্রিক ভারসাম্য, পরিমাণ এবং খাওয়ার অভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
তবে খাওয়ার পর অতিরিক্ত বা নিয়মিত ঝিমুনি হলে শুধু খাবারকে কারণ ধরে না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
 
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট