চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মানসিকভাবে সুস্থ থাকার কিছু উপকারী অভ্যাস

মানসিকভাবে সুস্থ থাকার কিছু উপকারী অভ্যাস

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ণ

জীবনকে সবসময় নিজের মতো করে সাজানো যায় না। তবে কিছু ছোট অভ্যাস প্রতিদিনের অস্থিরতা, হতাশা আর মানসিক চাপ অনেকটাই কমাতে পারে।পারিবারিক টানাপোড়ন, কর্মক্ষেত্রের ব্যস্ততা কিংবা ব্যক্তিগত জীবনের নানা চাপ—সব মিলিয়ে অনেক সময় মন ভারী হয়ে যায়।

 

উদ্বেগ, দুশ্চিন্তা ও মানসিক চাপ প্রতিদিনের স্বাভাবিক কাজেও প্রভাব ফেলতে পারে। নিজের মানসিক ও শারীরিক সুস্থতা কিন্তু যেকোনো কিছুর চেয়েই মূল্যবান । তবে প্রতিদিনের কিছু ছোট অভ্যাস মনকে কিছুটা শান্ত ও স্বস্তিদায়ক রাখতে সাহায্য করতে পারে। এসব অভ্যাস আয়ত্ত করে ফেললে অনেকটাই প্রশান্তিতে রাখতে পারবেন আপনার মস্তিষ্ককে।

 

১.সকালে ঘুম থেকে উঠেই সবার আগে ফোন হাতে নেবেন না। বরং ঘুম থেকে উঠে ৩০ মিনিট সময় নিন। এ সময় হাঁটাহাঁটি করতে পারেন বা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারেন। এরপর ফোন হাতে নিন। এতে স্ট্রেস কমবে।

 

২.রেগে যাওয়ার মতো কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে রেগে না গিয়ে তিনবার গভীরভাবে শ্বাস টানুন। এতে আমাদের নার্ভ শান্ত হয়।

 

৩.ডিক্লাটারের অভ্যাস করুন। ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। দেখবেন মনটাও প্রশান্ত হয়ে যাবে।

 

৪.সারাদিন ঘরে থাকা কিংবা একটানা কাজ করা আমাদের মানসিক সুস্থতার জন্য হুমকিস্বরূপ। চেষ্টা করুন দিনে ১০ মিনিটের জন্য হলেও বাইরে থেকে ঘুরে আসতে ও প্রকৃতির সঙ্গে সময় কাটাতে।

 

৫.কোন কোন জিনিস আপনার জীবনে থাকার জন্য আপনি কৃতজ্ঞ সেটা লিখে ফেলুন। কৃতজ্ঞতা প্রকাশ আমাদের মানসিক স্বস্তি বাড়ায়।

 

৬.নিজের মানসিক শান্তি বিজায় রাখতে ‘না’ বলার অভ্যাস খুব জরুরি। প্রয়োজনে ‘না’ বলুন। অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজের মানসিক শান্তি বিসর্জন দেবেন না।

 

৭.সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করা এবং অহেতুক নানা ধরনের নিউজ পড়ার অভ্যাসে রাশ টানুন। এতে সময় ও মানসিক শান্তি নষ্ট হয়।

 

৮.দুই মিনিটের জন্য নিস্তব্ধ কোথাও বসে নিজের সঙ্গে সময় কাটান। এই সময়ে কোনও কাজ করবেন না। এতে স্ট্রেস কমে।

 

৯.ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগেই ফোন রেখে দিন হাত থেকে। ঘুমানোর আগে বই পড়ুন। এতে ঘুমটাও ভালো হবে।

 

৯.কাছের বন্ধু ও পরিবারের সঙ্গে কিছুটা হলেও সময় কাটান। এতে মানসিক চাপ কমবে ও নির্মল প্রশান্তি ঘিরে থাকবে।

 

পূর্বকোণ/মিফতা 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট