গরম ভাতের সাথে দারুণ স্বাদের সরিষার তেলে ছোট মাছের চচ্চড়ি রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ ও গুঁড়ো মসলা মাখিয়ে অল্প আঁচে রান্না করতে হয়।
উপকরণ
১. ছোট মাছ: ৪০০ গ্রাম
২. শর্ষের তেল: প্রয়োজনমতো
৩. পেঁয়াজকুচি: ১ কাপ
৪. রসুনবাটা: ১ চা-চামচ
৫. কাঁচা মরিচ ফালি: ৮–১০ ফালি
৬. শর্ষে বাটা: ১ টেবিল চামচ
৭. হলুদ ও মরিচবাটা: আধা চা-চামচ করে
৮. টমেটোকুচি: ১টি
৯. ধনেপাতাকুচি: ১ টেবিল চামচ
১০. লবণ: স্বাদমতো
১১. কলাপাতা: প্রয়োজনমতো
প্রণালি
১. সব উপকরণ দিয়ে মাছ মেখে ম্যারিনেট করে রাখতে হবে ১০ মিনিট।
২. মাঝারি আঁচে চুলায় বসিয়ে রান্না করুন।
৩. সব উপকরণ সেদ্ধ হলে মাছ একবার উল্টে দিন।
৪. কিছুক্ষণ চুলায় রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ












