চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২:০৫ অপরাহ্ণ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগ সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউটর ও আউটলেট পর্যায়ে ফ্রিজার / তাপমাত্রা বজায় রাখা এবং পরিচ্ছন্নতা তদারকিতে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্যাকেজ প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর, ২০২৬।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট