চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন নেওয়া শুরু

অনলাইন ডেস্ক

১২ মে, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটি সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন প্লাজা
পদের নাম: সিনিয়র ব্যাকএন্ড ডেভেলপার
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের বিএসসি পাস হতে হবে। পাশাপাশি মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারে ব্যবহারিক দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

প্রার্থীর বয়স

আবেদনকারীর বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ মে ২০২৬।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট