চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সরকারের বিভিন্ন খাতে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ৮:৩০ অপরাহ্ণ

ট্রাফিক পুলিশের পর সরকারি আরো বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে, যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়।

তিনি আরো জানিয়েছেন, এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট