চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৪ | ৯:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯ জানুয়ারি থেকে ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি) কোর্সের আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) – (পুরুষ/মহিলা):
১। এমবিবিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে ‘এ’ গ্রেড, ১টি তে ‘বি’ গ্রেড।

খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি) – (পুরুষ/মহিলা):
১। বিডিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজি মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে ‘এ’ গ্রেড, ১টি তে ‘বি’ গ্রেড।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।

বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জুলাই ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন:  https://joinbangladesharmy.army.mil.bd/home/page/news-view/WKNUSYHX3JXFQETCLOSC

আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ।

 

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট