নৌপরিবহন অধিদপ্তরে ৬ পদে ১৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ২৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি;
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৮০ শব্দ ‘ও বাংলায় ৫০ শব্দ এবং
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দ।
বেতন: ১১,০০০-২৬,৫৯০টাকা
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি;
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা
গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৭০ শব্দ ‘ও বাংলায় ৪৫ শব্দ এবং
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দ।
বেতন: ১০,২০০-২৪,৬৮০টাকা
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ; খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০টাকা
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতিবাংলার ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test- a উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০টাকা
পদের নাম: গাড়ি চালক
শিক্ষাগত যোগ্যতা: ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ড্রাইভিং লাইসেন্স: হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স ।
গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
বেতন: ৯,৩০০-২২,৪৯০টাকা
পদের নাম: অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন: ৮,২৫০-২০,০১০টাকা
শর্তাবলী:
১। চাকুরীর জন্য আবেদন ফরম নৌ-পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) প্রদত্ত ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ এর নিচে “নিয়োগ বিজ্ঞপ্তি” লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ ও দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৪-০৮-২০২৩ খ্রিঃ এবং শেষ তারিখ ২৩-০৯-২০২৩ খ্রিঃ।
২। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২৪-০৮-২০২৩ খ্রিঃ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উক্ত তারিখ অনুসারে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
৩ বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত।
৪। সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৫। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি (সাদা ব্যাবসাউন্ড, ৩০০ × ৩০০ পিক্সেল, ১০০ কিলো বাইট এর মধ্যে) ও প্রার্থীর স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, ৬০ কিলো বাইট এর মধ্যে) যুক্ত করতে হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ, বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র-কন্যা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদপত্র স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
৬। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদন পত্র, প্রবেশ পত্র (রঙ্গিন প্রিন্ট), আবেদনে দাখিলকৃত সকল সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণকসহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ও ভিডিপি প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
৭। শুধুমাত্র লিখিত এবং ব্যবহারিক (প্রযোজ্য করে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।
৮ । প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া নূন্যতম শর্তের সাথে গরমিল / অসাম পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা নির্বাচনী পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে প্রার্থীর প্রার্থিতা প্রার্থী নির্বাচন চলাকালীন অথবা পরবর্তীতে যেকোন সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৯। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
১০। অনলাইনে নির্দেশনা মোতাবেক শর্তাবলী অসম্পূর্ণ বা অপূর্ণ থাকলে আবেদপত্র অনলাইনে গৃহীত নাও হতে পারে। আবেদন অনলাইনে গৃহীত হলেও তা যথাযথ হয়েছে বলে নিশ্চয়তা প্রদান করে না।
১১। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
১২। কোটা সম্পর্কিত সরকারী প্রচলিত নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
১৩। পরবর্তী যোগাযোগের জন্য আবেদনকারীর বর্তমান/পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর আবেদন পত্রে যথাযথভাবে পূরণ করতে হবে। পরবর্তী সকল যোগাযোগ (নির্বাচন পরীক্ষার তথ্যাবলী) মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। আবেদন পত্রে দেওয়া তাই উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা বাঞ্ছনীয়।
১৪। অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ, নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে, আবেদন পত্রে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং ‘ফি প্রদান’ মেন্যু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি (নগদ, বিকাশ, রকেট, অন্যান্য ব্যাংক কার্ড) এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী ৭২ (বাহাভুর) ঘণ্টার মধ্যে একই মেন্যু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে। আবেদনের জন্য গ্রেড ১৩ হতে ১৬ পর্যন্ত ২০০/- টাকা এবং গ্রেড ১৭-২০ পর্যন্ত ১০০/- টাকা, এর সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না ।
১৫। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ক্ষুদে বার্তায় (এসএমএস) জানিয়ে দেওয়া হবে। ক্ষুদে বার্তায় (এসএমএস) প্রদত্ত লিংক থেকে অথবা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) প্রদত্ত ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ’ এর নিচে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ এর আওতায় ‘প্রবেশপত্র’ মেন্যুতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড/প্রিন্ট করে নিতে হবে।
১৬ । নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ পদসংখ্যা পরিবর্তন, ভুলত্রুটি সংশোধনসহ নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে বাতিলের অধিকার রাখে এবং এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
১৭। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার কর্মরত যোগ্য প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরীক্ষায় অংশ নেবেন।
১৮। অনলাইন আবেদনকালে কোন সমস্যা হলে মোবাইল ফোন নং: ০১৮১০০০-১১৯০ এ অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যেতে পারে।
পূর্বকোণ/সাফা
















