চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য মেটার নতুন আপডেট

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ১১:৩৩ পূর্বাহ্ণ

জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তাদের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত পরিমাপক ‘রিচ’ পদ্ধতিটি তুলে দিচ্ছে। 
 
আগামী ৩১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ‘রিচ’ অপশনটি তুলে নিয়ে এর পরিবর্তে কনটেন্টের প্রকৃত দর্শক সংখ্যা পরিমাপের জন্য ‘ভিউয়ারস’ (Facebook Viewers metric feature) নামক নতুন মেট্রিক চালু করা হবে (Facebook Reach Metric Discontinued Viewers Metric Update)।
 
 
 
এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এতদিন ফেসবুকে প্রকাশিত কোনো পোস্ট, ছবি, ভিডিও বা রিলস কতটি পৃথক বা স্বতন্ত্র অ্যাকাউন্ট ব্যবহারকারীর কাছে পৌঁছাল, তা পরিমাপ করা হতো প্রচলিত ‘রিচ’ ব্যবস্থার মাধ্যমে।
 
 
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো আলাদা অ্যাকাউন্ট কনটেন্টটি দেখছে, তার হিসাবও এই পরিমাপকের সাহায্যে পাওয়া যেত। তবে আগামী ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ সুবিধাটি আর পাওয়া যাবে না।
 
প্রথাগত এই পরিমাপব্যবস্থার বদলে এখন থেকে ফেসবুক পেজের ছবি, সাধারণ পোস্ট, ভিডিও এবং রিলসসহ সব ধরনের ডিজিটাল কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে এখন থেকে এই ভিউয়ারস মেট্রিক মূল ভিত্তি হিসেবে গণ্য হবে।
 
 
এর ফলস্বরূপ বাণিজ্যিক ফেসবুক পেজগুলোর ব্যবস্থাপনা, প্রচারণার গতিবিধি তদারকি এবং প্রমোশনাল কনটেন্টের সামগ্রিক সফলতার মূল্যায়ন প্রক্রিয়ায় সরাসরি প্রভাব দেখা যেতে পারে।
 
 
বিশেষ করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যম, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের নিজেদের বিশ্লেষণ কৌশল এই নতুন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে নিতে হবে।
 
‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাব পদ্ধতি এক না হওয়ার কারণে আগের প্রতিবেদনের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। তাই পেজ অ্যাডমিনদের ৩১ অক্টোবরের আগেই পুরোনো রিপোর্ট বা ডাটা সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
 
 
ফেসবুকের এই পরিবর্তন সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতটি অ্যাকাউন্ট থেকে দেখা হচ্ছে, এসব তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।
 
 
চলতি মাসের শেষ দিনে রিচ সুবিধাটি পুরোপুরি বাতিল হয়ে যাবে। এরপর কনটেন্টের সাফল্য যাচাইয়ে নতুন বিশ্বের অন্যতম বৃহৎ এই নেটওয়ার্কের ব্যবহারকারীদের এই ব্যবস্থার ওপরই নির্ভর করতে হবে।
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট