চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ইলন মাস্কের সম্পদ একদিনেই বাড়ল ৬১ বিলিয়ন ডলার 

ইলন মাস্কের সম্পদ একদিনেই বাড়ল ৬১ বিলিয়ন ডলার 

অনলাইন ডেস্ক

৩ অক্টোবর, ২০২৬ | ৮:২০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শীর্ষ ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নিট সম্পত্তি একদিনেই ৬১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৯৭৯.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে ১ ট্রিলিয়ন ডলারের খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছেন তিনি।
 
ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্সের তালিকায় এমন তথ্য উঠে এসেছে।
 
শুক্রবার (২ অক্টোবর) স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ইলন মাস্কের সম্পদ লাফিয়ে বেড়ে যায়।
 
 
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি সফল উৎক্ষেপণের পর স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ১৫৮.৮৪ ডলারে পৌঁছায়, অন্যদিকে টেসলার শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭১.৩২ ডলারে দাঁড়ায়।
 
 
টেসলার তৃতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহ ও বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
 
এই প্রান্তিকে কোম্পানিটি ৪,৮৬,৫৩২টি গাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে। প্রত্যাশার চেয়ে এই শক্তিশালী পরিসংখ্যান বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করেছে।
ফোর্বসের প্রাক্কলন অনুযায়ী, শুক্রবার ইডিটি সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭৯.৭ বিলিয়ন ডলার, যা আগের দিনের তুলনায় ৬.৬৪ শতাংশ বেশি। তিনি ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্সের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আনুমানিক ৩৭০.৭ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
 
ফোর্বসের তথ্য অনুযায়ী, এর আগে গত জুনে ইলন মাস্ক অল্প সময়ের জন্য বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছিলেন, সেই সময় তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরপর থেকে স্পেসএক্স ও টেসলার শেয়ারের দামের ওঠানামার সঙ্গে সঙ্গে তার নিট সম্পত্তিতেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট