চট্টগ্রাম শনিবার, ০১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সিআইইউতে অনুষ্ঠিত হলো ‘সিআইইউপিসি কোডকন ২০২৬’

বিজ্ঞপ্তি

১ আগস্ট, ২০২৬ | ৪:১২ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘সিআইইউপিসি কোডকন ২০২৬’।

সম্প্রতি স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্গত সিআইইউ প্রোগ্রামিং ক্লাব (সিআইইউপিসি)’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেন গুপ্ত।

বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও সিআইইউ প্রোগ্রামিং ক্লাবের উপদেষ্টা মো. হাবিবুর রহমান। এ ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তি খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক দক্ষতা অর্জনের আহ্বান জানান।
আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ‘রেস টু কোড’ প্রতিযোগিতা। দুই ধাপের এ প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলো ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত ‘কোড স্ক্যাভেঞ্জার হান্ট’-এ অংশ নিয়ে প্রোগ্রামিং, ডিবাগিং, লজিক ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ধাঁধার সমাধান করে। পরবর্তী ধাপে তারা প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজনের অংশ হিসেবে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার: বিল্ডিং স্কিলস ফর সাকসেস ইন দ্য এআই এরা’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রোগ্রামিং হিরো’র সিনিয়র ম্যানেজার মো. আনিসুল ইসলাম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা, ধারাবাহিক শেখা, অভিযোজন ক্ষমতা, যোগাযোগ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমস্যা সমাধান, দলগত কাজ, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং, ক্যারিয়ার উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।

সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তাভাবনা ও শিল্পখাতের চাহিদাসম্পন্ন দক্ষতা গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম ও প্রযুক্তিভিত্তিক আয়োজন পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট