চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফের জুটিবদ্ধ মোশাররফ-নীলাঞ্জনা

ফের জুটিবদ্ধ মোশাররফ-নীলাঞ্জনা

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ | ১:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশের নাট্যাঙ্গনের ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আবারো একটি নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নাটকের নাম ‘জামাই মানে যন্ত্র-না’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। নাটকটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক সরদার রোকন।

 

এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। মোশাররফ করিমের সঙ্গে এর আগেও নীলা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। সবগুলো নাটকই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। নীলার প্রত্যাশা এই নাটকটিও দর্শক দারুণভাবে গ্রহণ করবেন।

 

মোশাররফ করিম বলেন, সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। গল্পটা অন্যরকম এবং নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট