ফুটবল মাঠে আবারও নিজের জাত চেনালেন লিওনেল মেসি। তার অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনার দুর্দান্ত এক জয় মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে। এই উন্মাদনার ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও—শুধু সাধারণ দর্শক নয়, দেশের বিনোদন জগতের তারকারাও মেতে উঠেছেন আলবিসেলেস্তেদের এই জয় উদযাপনে।
এই তালিকায় সবার আগে নাম আসছে ঢালিউড অভিনেত্রী পূর্ণিমার। ম্যাচ শেষ হতেই সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি তিনি।
একের পর এক আনন্দমুখর ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেন এই তারকা। আর্জেন্টিনার প্রতি তার আবেগ ফুটে ওঠে ছোট্ট একটি লাইনে—আর্জেন্টিনার জন্য এটি ছিল এক অবিস্মরণীয় রাত, এমনটাই মন্তব্য করেন তিনি।
পূর্ণিমা আরও লেখেন, ‘সবাই যখন ভেবে নিয়েছিল খেলা শেষ, ঠিক তখনই মেসি ও তার সতীর্থরা প্রমাণ করে দিলেন প্রকৃত চ্যাম্পিয়নদের মানসিকতা কেমন হয়। সাহস, আবেগ আর অদম্য বিশ্বাসের মিশেলে পুরো ম্যাচের চিত্রই পাল্টে দেন তারা’।
পূর্বকোণ/আদর/পারভেজ















