চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ছেলে জিবরানকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভিডিও ভাইরাল

ছেলে জিবরানকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভিডিও ভাইরাল

বিনোদন ডেক্স

৩ মে, ২০২৬ | ৭:২৮ অপরাহ্ণ

নগরবাউল জেমসের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। প্র্যাকটিস প্যাডে ধারণ করা ওই ভিডিওতে শিশু পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি দেখাচ্ছিলেন জেমস । মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

 

ভিডিওতে দেখা যায়, জেমস ছেলেকে ড্রাম স্টিক ধরা শেখাচ্ছেন।

 

ছোট্ট জিবরানও আগ্রহ নিয়ে সেগুলো অনুসরণ করছে এবং ড্রামসকে যেন খেলনার মতোই উপভোগ করছে।

 

পিতা-পুত্রের এমন চমৎকার দৃশ্যে ভক্তরা যেন দারুণ আনন্দ পেয়েছেন। মুহূর্তেই ভাইরাল ভিডিওটির নিচে ভক্তদের কমেন্ট করতে দেখা গেছে, ‘আসছে নগরবাউল জুনিয়র’। কেউ বলছেন, ‘গুরু যখন শেখাচ্ছেন, বড় হয়ে দারুণ মিউজিশিয়ান হবে’। কেউ বা বলছেন, ‘এ তো রক্তের সাথে রক্তের টান’।  কেউ কেউ লিখেছেন, ‘রকস্টারের ছেলে, খেলনার মতোই দেখছে ড্রামসকে’।

 

উল্লেখ্য,২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

 

পূর্বকোণ/আরশি/পারভেজ

শেয়ার করুন