চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঢাকায় মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশনের উদ্বোধন

ঢাকায় মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশনের উদ্বোধন

বিজ্ঞপ্তি

২০ এপ্রিল, ২০২৬ | ১২:২৩ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় কাস্টিং হাউস এবং মিডিয়া এজেন্সি ‘মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উত্তরার একটি শুটিং হাউসে বিজ্ঞাপন চিত্র শুটিংয়ের মধ্যে কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয়।

 

প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অভিনয়শিল্পী ও কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী বলেন, ‘আমি অভিনয়ের পাশাপাশি দীর্ঘ পাঁচ বছর যাবত কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। একজন অভিনয়শিল্পী হয়ে আরেকজন অভিনয়শিল্পীকে চরিত্রে অনুযায়ী খুঁজে বের করে আনা আনন্দ এবং কিছুটা কষ্টকর। আমি যখন পনেরো বছর আগে মিডিয়াতে আসি তখন কোন প্রকার সহযোগিতা পাইনি কারো কাছ থেকে এরকম কোন এজেন্সি অথবা কোন কিছুই ছিল না ঠিকমতো কোথায় কাজ করব কার সাথে যোগাযোগ করব কিছুই বুঝতাম না। কলকাতায় অনেক বড় বড় কাস্টিং এজেন্সি আছে কিন্তু আমাদের বাংলাদেশের হাতেগোনা দুই একটি ছাড়া ভালো কোন প্রতিষ্ঠান নাই।’

 

‘আমাদের এই পেশাটাকে অনেকেই অবহেলার চোখে দেখে অথচ বিশ্বে এই পেশার অনেক সম্মান। মূলত নতুনদেরকে জায়গা করে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। আর আমাদের এই মিডিয়া হাউস থেকে এখন থেকে নিয়মিত নাটক বিজ্ঞাপন ইত্যাদি নির্মিত হবে। নতুন যারা অভিনয়শিল্পী এবং মিডিয়াতে কাজ করতে চান তাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি ‘

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বাজার কনস্যুমার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম। অভিনয়শিল্পী ও মডেল শাহজাদা কবীর শুভ, সামিয়া সুলতানা, মিজান রহমান, শাহানা আহমেদ, প্রীতি জান্নাত মিষ্টি, বিপন চৌধুরী, জাহিদ তানজির এবং শিশু শিল্পী মাহবুবা মাহি, আদিবা চৌধুরী ও রাফি। পরিচালক এ এস ইমন এবং চিত্রগ্রাহক হিসেবে ছিলেন মোহাম্মদ নয়ন। বিজ্ঞাপনটি শীঘ্রই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন