বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন সোসাইটি (জ্যাকস)-এর জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি শাকিলা আফসানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন রানা।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ও ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াসির সিলমী এবং ক্লাবের অন্যান্য উপদেষ্টাবৃন্দের স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়। অনুমোদিত এই কমিটি জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।
নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি জাবেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ সোমা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক জয় ভট্টাচার্য।
নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসীর সিলমী। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের প্রভাষক মো. সরওয়ার কামাল, মোহাম্মদ নাঈম উদ্দিন, তাসনুভা তাহসিন, এমাদুল হাসান এবং জান্নাতুন নাদিয়া নূর।
নতুন কমিটি জ্যাকসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের সাংবাদিকতা, যোগাযোগ, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান।
পূর্বকোণ/রানা/পারভেজ



















