চট্টগ্রাম সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০২৬ | ৩:০৬ অপরাহ্ণ

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

মাউশি জানিয়েছে, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

 

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট