চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে শুধু অনুপস্থিতরাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবেন

চট্টগ্রামে শুধু অনুপস্থিতরাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবে

অনলাইন ডেস্ক

২৩ জুলাই, ২০২৬ | ৮:১৪ অপরাহ্ণ

সম্প্রতি বন্যার মধ্যে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে যারা পরীক্ষা দিতে পারেননি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। শুধু ওইদিন অনুপস্থিত শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

 

যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ পরীক্ষা হওয়ায় আবারও দিতে চান, তারা সুযোগ পাবেন কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘না না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না।

 

প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনও কথা নেই।

 

উল্লেখ্য,গত ১৩ জুলাই দেশের ৫৯ জেলায় (চট্টগ্রামের ৫ জেলা বাদে) এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওইদিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে ১৪ জুলাই সারা দেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন