চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

৮ জুন, ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

 

তিনি বলেন, আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে সেই নির্দেশনা আমরা দিয়েছি এবং পরের বছরে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু এনাউন্স করেছি।

 

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

 

১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এরমধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন।

 

দীর্ঘদিন ধরেই এসএসসি বা এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ২ মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট