চট্টগ্রাম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ইউনেস্কো’র বাংলাদেশ প্রধান ড. সুসান সিআইইউ পরিদর্শনে আসছেন রবিবার

বিজ্ঞপ্তি

১৮ এপ্রিল, ২০২৬ | ১:০৭ অপরাহ্ণ

ইউনেস্কো’র বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ কাল (১৯ এপ্রিল) রবিবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) পরিদর্শনে আসছেন।

বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সিআইইউ’র চারটি অনুষদের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। এ বছরের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থাকছেন- ডিন’স লিস্ট, ডিন’স অনার লিস্ট, ডিন’স মেরিট লিস্ট, ভাইস চ্যান্সেলর’স লিস্ট এবং ভাইস চ্যান্সেলর’স অনার লিস্টে স্থানপ্রাপ্তরা। ড. সুসান ভাইজ কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেবেন।

সফরকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে একটি বিশেষ লেকচার সেশনে অংশগ্রহণ করবেন এবং শিক্ষা ও গবেষণা খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন