চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞপ্তি

৪ আগস্ট, ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে সোমবার (৩ আগস্ট) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) এই সমঝোতা স্মারকের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি.এম. হান্নান, ডিরেক্টর মো. জসিম উদ্দিন, ডিরেক্টর মো. কামরুজ্জামান, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানুসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কর্নেল মো. ইকবাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজী মো. রেজাউল করিম, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আলি হোসেন এবং কলেজের সম্মানিত শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাগণ

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের সমঝোতা চুক্তিকে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পরিবারের সদস্যরা সহজলভ্য, নির্ভরযোগ্য ও আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এপিক হেলথ কেয়ার ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে কাজ করে যাবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট