চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসায় চিকিৎসা ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৫ জানুয়ারি, ২০২০ | ২:৫৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব আগ্রাবাদ, রোটারি ডিস্ট্রিক্ট ও রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসার যৌথ উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ১ জানুয়ারি।

মাদ্রাসার প্রধান পরিচালক মো. হাশেম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। নির্বাহী পরিচালক মাওলানা ওসমান খলিলাবাদীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু ইসমাইল, রোটারি ক্লাবের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দীন হিরু, মাওলানা হাজী ইউসুফ, ইসলামী নবজাগরণ সংগঠনের সভাপতি মো. হানিফ, মাওলানা আবু দারদা মাসুম, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী। এ চিকিৎসা ক্যাম্পে সম্পূর্ণ ফ্রিতে কসমেটিক সার্জারিতে আধুনিক উপায়ে খৎনা করা হয়। তাদেরকে ঔষধ, লুঙ্গি, জুস ও খাবার দেয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট