চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে চলা কক্সবাজার স্পেশাল ট্রেনের মেয়াদ আগামী ১০ জুন পর্যন্ত বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল (বৃহস্পতিবার) রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের ট্রাফিক-ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশে এই ট্রেনের বগিও ৫টি বাড়িয়ে ১০টির পরিবর্তে ১৫টি করার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ৯ মে কক্সবাজার স্পেশাল ট্রেন নিয়মিত করার পাশাপাশি এর বগি ও ট্রিপ বাড়ানোর প্রস্তাব দেয় বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর দেওয়া ওই প্রস্তাবে স্পেশাল ট্রেনটিতে ১০টির পরিবর্তে ১৮টি বগি […]