চাঁদা না দিলে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। কেন্দ্রগুলো থেকে ৭০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। রুমা উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শৈবং মার্মাকে ফোনে এই হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনার পর প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে এটি এখনো স্পষ্ট করে জানা না গেলেও স্থানীয়রা বলছেন- ওই এলাকাগুলো […]