রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙালহালিয়া বাজারে নানা অনিয়মের কারণে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা। নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, লাইসেন্স না থাকা, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে কাজ করানোর প্রমাণ পাওয়ার কারণে ভোক্তা অধিকার আইনে […]