রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ডালিয়া দেওয়ান (৪০)। শুক্রবার (৭ জুন) সকালে শহরের তবলছড়ি অফিসার্স কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বজ্রবৃষ্টির সময় বাড়িতে থাকা ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার জন্য থ্রি পিন প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ডালিয়া দেওয়ান। গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর বড় ভাই হিমেল দেওয়ান জানান, ডালিয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স […]