ঈদুল আজহার ছুটিতে হাজারও পর্যটকের আগমন ঘটেছে রূপের রানি রাঙামাটির কাপ্তাইয়ে। অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি কাপ্তাই বিনোদন কেন্দ্রগুলো ঈদে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কাপ্তাই উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট লেকভিউ পিকনিক স্পট, লেকশোর পর্যটন স্পট, প্রশান্তি পার্ক, জুম রেস্তোরা, রিভার ভিউ পার্ক, নৌ-বাহিনী, জীবতলীসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করছে পর্যটকরা। নতুন রূপে সাজানো হয়েছে পর্যটনকেন্দ্রগুলোকে। কাপ্তাইয়ের নিস্বর্গ রিভার ভ্যালি, প্যানরমা জুম রেস্তোরা এন্ড পিকনিক স্পট, কাপ্তাই প্রশান্তি পার্কসহ প্রায় সবকটি পর্যটনকেন্দ্র বিভিন্ন রঙে সাজানে হয়েছে। পরিষ্কার পরিছন্ন করে পর্যটক […]