চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। সমাবেশ থেকে দেশব্যাপী আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদ জানানো হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে দাঁতমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপি নেতা শওকত উল্লাহ্ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ […]