উচ্চ বেতনের চাকরির প্রলোভনে ভ্রমণ ভিসায় দুবাই, লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২৮ জুন) গণমাধ্যমকে এসব বিষয়ে নিশ্চিত করেন সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। গ্রেপ্তাররা হল- বাদশা মিয়া (৪২) ও আরজু বেগম (৩১)। তারা কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা। পুলিশ জানায়, মানবপাচারকারী চক্রটি বিদেশগামী অসহায় লোকদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে প্রথমে ভিজিট ভিসায় দুবাই নিয়ে যায়। তারপর লিবিয়ায় থাকা আরজু বেগমের স্বামী রেজাউল করিমের নেতৃত্বে তাদের জিম্মি […]