কক্সবাজারের টেকনাফে বনের জায়গায় নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বনভূমি উদ্ধার করতে গিয়ে উত্তেজিত জনতার হামলায় পুলিশ ও রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মীসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া হাজমপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, টেকনাফের বাহারছড়া হাজমপাড়া বন বিভাগের রিজার্ভের জমিতে নির্মাণাধীন একটি স্থাপনা ভাঙতে গেলে বনবিভাগের ৪ সদস্যকে স্থানীয়রা তাদের বেঁধে রাখেন। পরে বনবিভাগের সদস্যরা পুলিশের সহায়তা চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) দস্তগীর হোসেনের […]