রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোটরসাইকেল উল্টে গিয়ে অমিত খান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার আমছড়া পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অমিত খান রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাঘাইন পাড়া গ্রামের লক্ষিদুধ তঞ্চঙ্গ্যার ছেলে। রবিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার আমছড়া পাড়া নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হয় আমিতখান তনচংগ্যা (২৪) আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়। […]