চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে অসুস্থ ভগ্নিপতিকে দেখে হাটহাজারী ফেরার সময় বাসচাপায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার পরে হাটহাজারী মহাসড়কের ১১ মাইল এলাকার ১০০ মেঘওয়াট পিকিং পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাওলানা মোহাম্মদ শোয়েব। তিনি ১১ মাইল এলাকার শাহ অলিউল্লাহ মাদ্রাসার শিক্ষক। তিনি মহেশখালী হুজুর হিসেবে এলাকায় পরিচিত। তার বাড়ি মহেশখালীর মাতারবাড়ি বলে জানা গেছে। রাত সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত […]