বোয়ালখালীতে পৌর সদর ঘুরে জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ফিরে গেছে বন্যহাতি। বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌর সদরের উপজেলার পরিষদের কোয়ার্টার গলিতে দুটি বন্যহাতি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কোয়ার্টারের সীমানা প্রাচীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মীরপাড়া হয়ে হাতি দুটি চলে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান। উপজেলার জৈষ্ঠ্যপুরা […]