মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আকতার বলেছেন, গত বছর ১২ আগস্ট ক্ষমতায় এসেছি, বেশিদিন নেই। কতটুকু কাজ করতে পারব জানি না। তবে চেষ্টা করে যাচ্ছি, দেশের কল্যাণে কাজ করার জন্য। গত বছরের ৫ আগস্ট তরুণেরাই সারা বাংলাদেশকে উত্তাল করে ফ্যাসিবাদী সরকারকে তাদের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে। সেই দিন আন্দোলনে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসেছিল। সেই ধারাবাহিকতাকে রক্ষা করে সংসগঠিত হওয়ার আহব্বান জানিয়ে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শনিবার (১২ জুলাই) সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের উদ্যোগে, উপজেলা […]