চট্টগ্রামের রাউজানের প্রকাশ্যে দিবালোকে গুলি করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক সহযোগীসহ যুবদল নেতা আরফাত মামুনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার যুবদল নেতা আরফাত মামুন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়া আবু আহমেদের ছেলে ও সহযোগী বিপ্লব বড়ুয়া উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া গ্রামের তেজন্দ্র লাল বড়ুয়ার ছেলে। বুধবার (৫ মার্চ) গভীর রাতে বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ায় বিশেষ অভিযান […]