চট্টগ্রামের মিরসরাইয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে বলে শিশুটির স্বজনরা দাবি করেন। শিশুটিকে স্থানীয় মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে ৷ শিশুটির মা জানান, তার মেয়ে বাড়ির উঠানে খেলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বাড়িওয়ালা দুলাল (৪৭) শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষকের ফাঁসি চান তিনি ৷ অভিযুক্ত দুলাল (৪৭) বারইয়ারহাট পৌরসভার […]