চট্টগ্রামের বোয়ালখালীতে প্রতারকের পাল্লায় পড়ে আবদুল শুক্কুর নামে এক দোকানদার খোয়ালেন ৩০ হাজার টাকা। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের গোমদণ্ডী ফুলতলের ‘রাফি হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিকসে’ এ ঘটনা ঘটে। দোকানদার আবদুল শুক্কুর বলেন, সকালে তিন ব্যক্তি তার দোকানে আসে। তাদের মধ্যে একজনে চার টাকার লজেন্স, আরেকজনে একটি সিগারেট কিনেন। এ সময় অপর ব্যক্তি বাইরে সাপ দেখছে জানালে লাঠি নিয়ে দোকান থেকে বের হন শুক্কুর। অনেক খোঁজাখুঁজি করেও সাপের দেখা মেলেনি। এর মধ্যে বিকাশ লেনদেনের জন্য ব্যাগে রাখা […]