চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড় কুমিরা বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, দ্রব্যমুল্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করে বিভিন্ন ধরণের মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদশর্ন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বড় কুমিরা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানকে ৮ হাজার টাকা এবং কায়সার আহমেদ কে ৭ হাজার টাকা জরিমানা করা […]