চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিনদিন পর নয়ন কুমার নাথ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নয়ন কুমার নাথ সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের কালা চাঁদের বাড়ির বাবুল চন্দ্র নাথের ছেলে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মা মীরা রানী দেবী ও তার বাবা বাবুল চন্দ্র নাথ জানান, নয়ন সীতাকুণ্ড বাজারের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করত। কিন্তু কতিপয় ব্যক্তির সাথে লেনদেনে জড়িয়ে যায় সে। গত মঙ্গলবার পাওনাদারদের মধ্যে […]