চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়ি টিলা কেটে ইটভাটায় মাটি সরবরাহের অভিযোগে দুই ইটভাটার ম্যানেজাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ মে) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছনখোলা চূড়ামণি এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। জরিমানাপ্রাপ্ত দুই ম্যানেজার হলেন- এইচএবির ম্যানেজার রাবেত ইসলাম (৩৮) ও এমবিএফের মানিক দেবনাথ (৩৬)। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, এওচিয়া ইউনিয়নে ছনখোলায় পাহাড়ি টিলার মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পান উপজেলা […]