কক্সবাজারের চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০মার্চ) সকালে ও দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়ন ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। স্থানীয়রা জানান, সোমবার ভোরে বদরখালী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তে পুড়ে যায় ছয়টি দোকান। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের […]