চট্টগ্রামের কর্ণফুলীতে মো. নেজাম উদ্দিন (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নেজাম উদ্দিন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার ২ নং ওয়ার্ড জয়েনউদ্দিন সুবেদার বাড়ির মো. আব্দুর রহিমের পুত্র। মঙ্গলবার তাকে সন্ত্রাসবিরোধী আইনে কর্ণফুলী থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্র জানায় , গত ১৬ মে রাতে উপজেলার জুলধা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে ছাত্রলীগের আদলে আ.লীগের দলীয় বিভিন্ন স্লোগান […]