টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলায় মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। নিহত নুরুল আবছার (২৮) দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন। এ সময় বাসটি খাদে পড়ে ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবছারের মৃত্যু হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ৮টার দিকে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক জকির আহমেদ (৪০)। তিনি হ্নীলার ওয়াব্রাং […]