চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার রিজুয়ান মুন্সির হাটের পাশে শতবর্ষী একটি পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ জুন) বিকেলে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। জানা যায়, উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার রিজুয়ান মুন্সির হাটের পাশে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির উপর শতবর্ষী একটি পুকুর এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পুকুরটি বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। এর আগে, […]