চট্টগ্রামের আনোয়ারায় ভাতিজি ও কন্যাকে নিয়ে বেড়াতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের এক গৃহবধূ। এ সময় ছিনতাইকারীরা গৃহবধূ স্বর্ণালংকার নিয়ে যায়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনোয়ারা পুলিশ সার্কেলে এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাসহ চালক মো. সরওয়ার হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। তবে তার সহযোগী পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আটক চালক সরওয়ার হোসেন চন্দনাইশ উপজেলার ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর এলাকার জফর মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফয়জুন্নেসা তার ভাতিজি নুসরাত […]