রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় বিজয় তনচংগ্যা (২৬) নামে এক যুবকের ‘হিট স্ট্রোকে’ মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিজয় তঞ্চঙ্গ্যা রাঙামাটি বনরুপার একটি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডে কাজ করতেন বলে জানা গেছে। তিনি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সাজাছড়ি দোছড়ি পাড়া এলাকার মৃত রুপন জয় তঞ্চঙ্গ্যার ছেলে। নিহত বিজয় তঞ্চঙ্গ্যার মামা চিত্তলাল তঞ্চঙ্গ্যা জানান, তার ভাগিনা বিজয় ওয়ান ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাজ করতেন। সকালে বাসা থেকে বের হয়েছিলেন বেড়ানোর উদ্দেশ্যে পরে খবর পেয়ে […]