চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনমজুর নিহতের ঘটনায় আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের কয়েকঘণ্টার মধ্যেই দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন কোদালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, মামলার ১ নং আসামি আশরাফ আলী (২৮)কে ১২ ঘণ্টার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন কোদালা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। প্রসঙ্গত, নিহত দিনমজুর রহমত ও প্রতিবেশী মো. রেজাউলের পরিবারের […]