কক্সবাজারের পেকুয়ায় খালে পড়ে সারা মনি (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শিলখালী ইউপির মিয়াজান পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সাহাব উদ্দিন এর কন্যা । সাহাব উদ্দিন শিলখালী ইউপির ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য। জানাগেছে, ওইদিন দুপুরে খেলার ফাঁকে কোন এক সময় বাড়ির পাশে প্রবাহমান খালে সারা মনি পড়ে যায়। স্বজনরা খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। […]