কক্সবাজারের টেকনাফে কোমরের বেল্টের ভিতরে লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ মো. সাদেক (২৩) নামে যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। বুধবার (৭ জানুয়ারি) হোয়াইক্যং চেকপোষ্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সাদেক টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজির পাড়া গ্রামের বাসিন্দা হাজী মোজাহার মিয়ার ছেলে। ৬৪-বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে টেকনাফ হতে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে আসলে বাসের সকল আরোহীকে তল্লাশি করা হয়। মো. সাদেককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কোমরের বেল্টের ভিতরে […]